ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মদিনায় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব, মামুনুল হকের প্রশংসা

সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও অধিক দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন।

উৎসবে বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সুন্দর ও সৃজনশীল উপায়ে উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

গত সোমবার ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় সাংস্কৃতিক আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ এবং বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

মদিনায় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব, মামুনুল হকের প্রশংসা

আপডেট সময় : ০২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬