ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনে থাকা ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এই বিলুপ্তির সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনটির পক্ষ থেকে খুব শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























