ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হেফাজত নেতা মাওলানা আবু তাহের কাসেমী নদভীর মৃত্যুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শোক প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এবং মাদরাসার অধীন বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করেন।

জামায়াত আমির আরো বলেন, মাওলানা আবু তাহের কাসেমী নদভী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তেকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গেছেন এবং দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তার অবদান অনস্বীকার্য। বহু আলেমের উস্তাদ হিসেবে তিনি ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষের কাছে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবেন। তার ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল।

আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

হেফাজত নেতা মাওলানা আবু তাহের কাসেমী নদভীর মৃত্যুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শোক প্রকাশ

আপডেট সময় : ০২:১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬