ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জুলাই অধ্যাদেশ বাতিলের সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন, বাস্তবায়নের আহ্বান

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন যে, জুলাই সনদে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার পরই এই অধ্যাদেশ জারি হয়েছিল এবং জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জারিকৃত অধ্যাদেশ যাচাইয়ে সরকারের গঠিত বিশেষ কমিটি কর্তৃক জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশ জানানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি প্রথমে জুলাই সনদ মেনে স্বাক্ষর করেছিল। তাদের স্বাক্ষরের পরেই জুলাই অধ্যাদেশ জারি হয় এবং বিএনপির দাবির প্রেক্ষিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। গণভোটের আগে বিএনপির তৎকালীন চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।

সোমবার বিকেলে জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট হেলাল উদ্দিন আরও বলেন, যখন শাসক গোষ্ঠী জনগণকে শোষণ করে এবং জনগণের মতের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে, তখনই জাতি বিপ্লবের পথ বেছে নেয়, নিতে বাধ্য হয়। জুলাই চেতনায় জাতি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে ও স্বপ্ন বুনেছে। জনগণ মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

জুলাই অধ্যাদেশ বাতিলের সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন, বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ১১:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬