ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হামে ৩৮ শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতাকে দায়ী করল জামায়াত

দেশে হাম রোগে আক্রান্ত হয়ে ৩৮ জন শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ৩২ জন এবং এই বছর মোট ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে, যা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

গোলাম পরওয়ার আরও বলেন, এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। দেশবাসীর ধারণা, স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে জনগণ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায়, হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

হামে ৩৮ শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতাকে দায়ী করল জামায়াত

আপডেট সময় : ১১:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬