সাংবাদিক নেতা, জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি শওকত মাহমুদকে শাহবাগ থানার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ডিসেম্বর মাসে নিজ বাসার সামনে থেকে আটকের পর যে মামলায় তিনি জামিন পেয়েছিলেন, ঈদের আগে সেই মামলায় মুক্তি লাভের পর জেল গেট থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ।
শওকত মাহমুদসহ লতিফ সিদ্দিকী এবং আওয়ামী ঘরানার বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে যে মামলায় জামিনে রয়েছেন, সেই একই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর সাংবাদিক নেতা ও বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, এই ঘটনার সঙ্গে শওকত মাহমুদের কোনো সম্পর্ক নেই এবং মামলার এজাহারেও তার নাম উল্লেখ নেই।
নতুন এই মামলায় তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও বিকৃতির অভিযোগ আনা হয়েছে। ‘মঞ্চ ৭১’ নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, এ মামলায় শওকত মাহমুদকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে শওকত মাহমুদকে আদালতে হাজির করা হলে মামলাটির তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ তাকে এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
গ্রেপ্তার আবেদন সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ওই বছরের ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবর্গের কার্যক্রম পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, তারা দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মামলার এজাহার নামীয় ১৬ জন আসামিসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন ব্যক্তি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রমনা বিভাগের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। প্রাথমিক তদন্তে আসামি শওকত মাহমুদ উল্লিখিত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং তিনি তার দলীয় লোকজনসহ একত্রিত হয়ে অন্তর্…
রিপোর্টারের নাম 

























