ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আল্লামা আবু তাহের নদভী আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি সোমবার দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দেশের শীর্ষস্থানীয় ইসলামি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান এক শোকবার্তায় বলেন, ‘আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

নেতৃবৃন্দ আরও বলেন, আল্লামা আবু তাহের নদভী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং ইসলামের একজন নিবেদিতপ্রাণ রাহবার। দ্বীনি শিক্ষা প্রসারে তাঁর অবদান এবং নিরলস প্রচেষ্টা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারালো।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মহান আল্লাহর কাছে তাদের এই শোক সহ্য করার তৌফিক কামনা করেন।

দেশের বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারাও হেফাজতের এই নেতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রাত সাড়ে ১১টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

আপডেট সময় : ০৯:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬