ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের মধ্যস্থতায় চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বাড়াতে আগামীকাল পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন সফরে যাচ্ছেন। তার এই সফরের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ আয়োজনের প্রচেষ্টা জোরদার করা। বেইজিংয়ে পৌঁছে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে।

এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার টেবিলে আনতে সক্রিয়ভাবে কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে। গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরব, তুরস্ক এবং মিশরের সঙ্গে সমন্বয় সাধন করে একটি চারপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি একটি সংলাপের ক্ষেত্র প্রস্তুত করা।

উল্লেখ্য, চীন ইতোমধ্যে পাকিস্তানের এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছে। সাম্প্রতিক আলোচনার পর ইসহাক দার জানিয়েছেন যে, ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ আয়োজনের প্রচেষ্টায় বেইজিং তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুটের অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের মধ্যস্থতায় চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬