ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন যে, ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাজ্য সরাসরি জড়িয়ে পড়বে না এবং কোনো সেনা পাঠাবে না। তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াতে চাই না।’
তবে, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষা প্রদানে লন্ডন কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করছে বলে স্টারমার উল্লেখ করেন। তিনি আরো বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন যে, কোনোভাবেই এই সংঘাতে ব্রিটিশ সেনারা অংশ নেবে না।
যদিও সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, তবুও যুক্তরাজ্যের একটি কৌশলগত ভূমিকা রয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখতে ইরানের লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।
রিপোর্টারের নাম 






















