ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি

মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমিকে আরব লীগের পরবর্তী মহাসচিব পদে সমর্থন দিয়েছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।

রবিবার জোটের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ১৬৫তম বৈঠকে ফাহমি সকল আরব দেশের সমর্থন পান বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি আরবে অনুষ্ঠিতব্য আসন্ন আরব সম্মেলনে এই নিয়োগ চূড়ান্ত হবে। চলতি বছরের ১ জুলাই থেকে ফাহমির পাঁচ বছরের মেয়াদ শুরু হবে।

মিশরের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, আরব দেশগুলো যে এখনও মিশরের ভূমিকায় আস্থাশীল, তা ফাহমির প্রতি সর্বসম্মত সমর্থন থেকেই বোঝা যায়।

মনোনয়ন দেওয়ায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ জানিয়েছেন ফাহমি এবং তাকে সমর্থন দেওয়ায় আরব লীগের সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আরব বিশ্ব যখন বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন এবং বিশ্বজুড়েই যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে, তখন আরব লীগের মহাসচিবের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরব অঞ্চলজুড়ে নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন জোরদারে তিনি সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

আরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি

আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬