ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুয়েতের পানি শোধনাগারে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

কুয়েতের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে (লবণাক্ত পানি শোধন কেন্দ্র) হামলার ঘটনায় ইরান ইসরাইলকে দায়ী করেছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করার অজুহাতে ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠী’ কুয়েতের ওই স্থাপনায় হামলা চালিয়েছে।

বিবৃতিতে এই হামলাকে ইসরাইলের ‘নীচতা ও হীনম্মন্যতার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সদস্য, অঞ্চলে তাদের স্বার্থ এবং ইসরাইলের সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অবকাঠামো—সবই ইরানের কাছে “শক্তিশালী লক্ষ্যবস্তু” হিসেবে বিবেচিত হবে এবং এই অবস্থান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

কুয়েতের পানি শোধনাগারে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

আপডেট সময় : ০৭:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬