ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী হিসেবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের নাম ঘোষণা করেছে। তারিকুল ইসলাম সম্প্রতি সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও সংগঠক হিসেবে পরিচিত।

গত রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তারিকুল ইসলামের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তারিকুল ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ৪৮ দিন কারাবরণ করেছিলেন। এরপর তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ পরবর্তী বিভিন্ন গণআন্দোলনে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবরার ফাহাদ হত্যার বিচার এবং এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। ২০২২ সালে আবরার ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেফতার হয়ে তিনি দ্বিতীয়বারের মতো কারাবরণ করেন।

তারিকুল ইসলাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি ‘স্লোগান মাস্টার’ নামে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিষ্ঠাকালীন নিউক্লিয়াসের একজন সদস্য হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়ক এবং এনসিপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

আপডেট সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬