ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুয়েতে ইরানি হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত, প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত

কুয়েতে একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা হয়েছে, যেখানে একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন বলে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এই হামলায় স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়। এতে একজন ভারতীয় শ্রমিক নিহত হন এবং ভবনটির বড় ধরনের ক্ষতি হয়।’

হামলার পরপরই পরিস্থিতি সামাল দিতে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রযুক্তিগত ও জরুরি সেবা প্রদানকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এই ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতের মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে যে, হামলায় প্লান্টটির বড় ধরনের ক্ষতি হয়েছে।

কুয়েত সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক মালিক ট্রেইনা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, কুয়েতের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক শিবিরকে লক্ষ্য করে হামলা চালায়, যেখানে ১০ জন সেনাসদস্য আহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

কুয়েতে ইরানি হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত, প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬