ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরানে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র, আরও লক্ষ্যবস্তু বাকি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানে প্রায় ১৩,০০০ লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু এখনো হামলার জন্য বাকি রয়েছে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেল উৎপাদন কেন্দ্র দখলের হুমকি পুনর্ব্যক্ত করেন। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেন যে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমাদের হাতে এখনো প্রায় ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু আমাদের হাতে রয়েছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

ইরানে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র, আরও লক্ষ্যবস্তু বাকি: ট্রাম্প

আপডেট সময় : ০৬:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬