ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় আইএইএ’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হামলা প্রসঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর ভূমিকা নিয়ে তেহরান তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, এই ধরনের হামলার বিষয়ে আইএইএ ‘উদাসীন’ ভূমিকা পালন করছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই হামলাগুলো ‘অপরাধ’ হিসেবে গণ্য হওয়া উচিত।

বাঘাই আরও বলেন, আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি ‘অত্যন্ত ভুল অবস্থান’ নিয়েছেন। তাঁর অভিযোগ, হামলাকারীদের নিন্দা জানানোর পরিবর্তে গ্রোসি তাঁর সাক্ষাৎকারে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তিনি গ্রোসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বাঘাইয়ের মতে, আইএইএ প্রধানের মধ্যে ‘দৃঢ়তা’ ও ‘নিরপেক্ষতার’ অভাব রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুটের অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় আইএইএ’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

আপডেট সময় : ০৬:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬