ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না: ডাকসু ভিপি সরকারকে হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস যেন সরকার না দেখায়।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ডাকসু ভিপি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পোস্টে ভিপি লেখেন, ‘প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।’

সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি বলেন, জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না: ডাকসু ভিপি সরকারকে হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬