ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল, শোক প্রকাশ বিভিন্ন মহলের

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। সোমবার ভোররাত সাড়ে ৪টায় রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার সকল ছেলেই আলেম ও হাফেজ কুরআন। তার ইন্তেকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বাবুনগরী বলেন, মরহুমার ইন্তেকালে একটি ধর্মপ্রাণ পরিবারে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

এছাড়া, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার জানাজা বাদ জোহর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল, শোক প্রকাশ বিভিন্ন মহলের

আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬