ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে বিরোধী দলের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠক

জাতীয় সংসদের মূলতবি অধিবেশন পুনরায় শুরুর প্রাক্কালে নিজেদের অবস্থান ও সংসদীয় কৌশল নির্ধারণে বৈঠকে বসেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রবিবার বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদীয় কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতির পর আজ বেলা ৩টা থেকে সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হতে যাচ্ছে। গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশনটি ঈদ ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে মূলত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা মোট ৫০ ঘণ্টা সময় পাবেন। এছাড়া মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার কর্মসূচিও রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

জাতীয় সংসদে বিরোধী দলের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময় : ০২:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬