ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ: প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পরীক্ষার হলে যেকোনো ধরনের অনিয়ম রুখতে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। যেসব কেন্দ্রে সিসিটিভি অকেজো রয়েছে, সেগুলো দ্রুত সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ধারণকৃত ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনে তা সরবরাহ করতে হবে। পরীক্ষার হলে কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে যথাযথভাবে দেহ তল্লাশি নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও নির্দেশনায় গুরুত্ব পেয়েছে। মূলত স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

এসএসসি পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ: প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি

আপডেট সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬