ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রমজান ও ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: পরিচ্ছন্নতা নিশ্চিতের জরুরি নির্দেশনা জারি

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বছরব্যাপী তদারকি নিশ্চিত করতে একটি বিশেষ আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঁচটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

১. ঈদুল ফিতরের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার আগেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

২. প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তদারকি কার্যক্রম আরও জোরদার করতে হবে।

৩. প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

৪. প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং নিয়মিত বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।

৫. শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

রমজান ও ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: পরিচ্ছন্নতা নিশ্চিতের জরুরি নির্দেশনা জারি

আপডেট সময় : ০৭:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬