ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নয়াপল্টন কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে কড়া নিরাপত্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার দুপুর থেকেই কার্যালয় এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন এবং নয়াপল্টনের ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। তারা দলের শীর্ষ নেতাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার সঙ্গে সাক্ষাতের আশায় স্লোগান দিয়ে মুখরিত করে তুলছেন এলাকা।

এর আগে, গত শুক্রবার (২৭ মার্চ) বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও উপদেষ্টা রুহুল কবির রিজভী। উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। সেবারও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

নয়াপল্টন কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে কড়া নিরাপত্তা

আপডেট সময় : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬