জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার তিনি এই শোক প্রকাশ করেন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি জানান, ২৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই সংবাদে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, তিনি শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একজন সহধর্মিণী হিসেবে দিলারা হাফিজ পরিবার ও সমাজে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির মহান আল্লাহ তা’আলার কাছে দোয়া করেন যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তৌফিক দান করেন।
রিপোর্টারের নাম 

























