ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৭ মার্চ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন যে, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন যেন তিনি নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। এছাড়াও, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ

আপডেট সময় : ০৬:১৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬