ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা আইডিয়াল একাডেমিতে সম্প্রতি দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আনন্দঘন উৎসব স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানের প্রথম দিন গত বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পূর্ণমিলনী, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন, গত বৃহস্পতিবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে দুই দিনের আয়োজন সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্ডা আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. রোকন উদ্দিন ভূইঁয়া। তিনি তার বক্তব্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সুষম ও উন্নত চরিত্র গঠনের ওপর জোর দেন। তিনি বলেন, ‘কেবল পুঁথিগত বিদ্যাই নয়, বরং সামগ্রিক শিক্ষাই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, দলগত কাজ এবং শৃঙ্খলাবোধ তৈরিতে সহায়ক।’
একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি এবং শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ভূইঁয়া, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক, সাবেক শিক্ষক কণক ভূষণ রায়, সহকারী শিক্ষক আবদুল মান্নান ঠাকুর, ইউপি সদস্য মোহাম্মদ জজ মিয়া, শরীফুর ইসলাম ভূইঁয়া, হাজী অন্তর আলী এবং সাংস্কৃতিক কর্মী চন্দ্র শেখর। এবি ব্যাংকের কর্মকর্তা সাদ্দাম হোসেন ভূইঁয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।
রিপোর্টারের নাম 

























