আগামী শনিবার বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামীকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনের কথা জানান। সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কালকে পল্টন অফিসে যাব আমি। ওখানে দেখতে চাই।’
রিপোর্টারের নাম 
























