ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আশুলিয়া বিএনপি নেতা বহিষ্কৃত

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়া থানা বিএনপির ধামসোনা ইউনিয়ন সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এই সাংগঠনিক পদসহ সব কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে।

শুক্রবার আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে একটি অডিও কলে এক নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এই সকল অভিযোগের প্রেক্ষিতেই কেন্দ্রীয় বিএনপি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আশুলিয়া বিএনপি নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ০৬:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬