ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জামায়াত আমিরের

বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিস্থিতির উদ্বেগজনক অবনতি এবং এর ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে ঘটে যাওয়া আক্রমণ ও পাল্টা আক্রমণের ঘটনা এই অঞ্চলে এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে। এর ফলে ইতিমধ্যে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা কেবল সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, বরং সমগ্র বিশ্বকে এক গভীর আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। কার্যত এই যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের উপর মারাত্মক ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাব বাংলাদেশও এড়াতে পারছে না।

জামায়াত আমির আরও বলেন, জ্বালানি সংকট বর্তমানে জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি করেছে। ঈদ ও রোজার দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানা এবং অন্যান্য সকল কার্যক্রম পূর্ণ উদ্যমে চালু হলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, যা এক বিরক্তিকর জনদুর্ভোগের সৃষ্টি করেছে।

তিনি উল্লেখ করেন যে, জ্বালানি সংকট কেবল পরিবহন ব্যবস্থা বা বিদ্যুৎ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব কলকারখানা, কৃষি এবং উৎপাদনশীল সকল খাতে পড়বে। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেট পরিষেবার উপরেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে, যুদ্ধের সঙ্গে জড়িত সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার এবং যেকোনো সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ অনুসন্ধানের জন্য আমরা জোরভাবে আহ্বান জানাচ্ছি।

ডা. শফিকুর রহমান স্মরণ করিয়ে দেন যে, আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের কোটি কোটি মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্ববাসীকে আরও কষ্ট না দিয়ে শান্তি স্থাপনের পথে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬