ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিসের নেতার পরিবারের ৫ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ

কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর ছোট বোন, ভগ্নিপতি, এক ভাগ্নি এবং দুই ভাগ্নে। এই ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের শাহাদাতের মর্যাদা প্রার্থণা করেন। তাঁরা নিহতদের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিসের নেতার পরিবারের ৫ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ

আপডেট সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬