ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

তানিয়া আক্তার ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শুক্রবার সকালে (২৭ মার্চ ২০২৬) চট্টগ্রামের প্রেসক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী’র অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। একইসাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণাও দেওয়া হয়।

এছাড়াও, ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।

মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী’র উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

তানিয়া আক্তার ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬