ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জামায়াত নায়েবে আমিরের উদ্ধৃতি ব্যবহার করে ছড়ানো সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রকাশিত ‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের’ শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপির উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে জামায়াতে ইসলামী রাজশাহী জেলা।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে জামায়াতে ইসলামী রাজশাহী জেলা স্পষ্টভাবে জানিয়েছে যে, সংসদ সদস্য (মুজিবুর রহমান) কোথাও কোনো সভা-সমাবেশে বা কোনো কর্মকর্তার কাছে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তার বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক এবং সেক্রেটারি মো. গোলাম মুর্তজা এক যৌথ বিবৃতিতে বলেন, যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি অপচেষ্টা।

তারা আরও বলেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এই দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়। তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে অবিলম্বে এই সংবাদের সংশোধন, দুঃখ প্রকাশ ও প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন।

নেতৃবৃন্দ সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করে এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

জামায়াত নায়েবে আমিরের উদ্ধৃতি ব্যবহার করে ছড়ানো সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

আপডেট সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬