ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পরও কাঙ্ক্ষিত লক্ষ্য মেলেনি: চরমোনাই পীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে অর্জিত স্বাধীনতা দীর্ঘ ৫৫ বছর পরও দেশের মানুষ তার প্রকৃত স্বাদ পায়নি। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে জনআকাঙ্খার বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা একটি ক্ষমতালোভী গোষ্ঠী ধ্বংস করে দিয়েছে। তারা এককভাবে ক্ষমতার নেশায় মেতে উঠে এবং ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করলে ইসলামী আন্দোলন সহযোগিতা করবে, অন্যথায় প্রতিবাদ জানাবে। তিনি প্রধানমন্ত্রীকে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল প্রতিহত করা এবং মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার জন্য কঠোর হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটকে আইনি ভিত্তি দেওয়ারও দাবি জানান।

চরমোনাই পীর আরও বলেন, আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছে এবং জারজ রাষ্ট্র ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পরও কাঙ্ক্ষিত লক্ষ্য মেলেনি: চরমোনাই পীর

আপডেট সময় : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬