ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জনগণের অধিকার আদায়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, যখন কোনো শাসক গোষ্ঠী জনগণের ওপর শোষণ চালায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তখন জনগণ বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হয়। তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীনতা কেবল একটি ভূখণ্ড, একটি পতাকা বা একটি মানচিত্র নয়; বরং কোনো জাতির অর্থনৈতিক, রাজনৈতিক এবং সকল মৌলিক অধিকার নিশ্চিত হওয়াকেই প্রকৃত স্বাধীনতা বলা হয়। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী পল্টন থানা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তরের চেতনা বাস্তবায়ন না হওয়ার কারণেই ‘চব্বিশের বিপ্লব’ অর্জিত হয়েছে। জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে এবং স্বপ্ন বুনেছে। জাতির এই স্বপ্ন পূরণের জন্য ‘জুলাই সনদ’ বাস্তবায়ন অপরিহার্য। তিনি সরকারকে রাজনৈতিক সংকট এড়িয়ে গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের পরিচালনায় আয়োজিত এই সভায় মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও পল্টন থানা সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শাহীন, থানা কর্মপরিষদ সদস্য আ. ফ. ম ইউসুফ, শামীম হাসনাইন, সাইয়েদ মুহাম্মদ জুবায়ের এবং আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

জনগণের অধিকার আদায়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ০৮:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬