ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গণরায়ের বিরুদ্ধে গেলে জনগণই প্রত্যাখ্যান করবে: জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগিয়ে যেতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে ইতিহাসের ধারাবাহিকতায় জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের ইতিহাসে এমন অনেক মহাপরাক্রমশালী ও শক্তিশালী সরকার ছিল, যারা যখনই গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। তিনি ১৯৭০ সালের নির্বাচনের পর জনগণের রায় উপেক্ষা করার কারণে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরির কথা এবং ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের উদাহরণ টানেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের পর জনগণের রায়ের বিরুদ্ধে শাসন কায়েমের চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা জনগণের আন্দোলনের মুখে টেকেনি।

সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, এখনো যদি গণরায় ও গণভোটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয় এবং তা উপেক্ষা করে সরকার এগিয়ে যেতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না।

গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদদের পরিবাররা দেখেছে, যেই বাবা-মায়েরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছে, সেটা বাস্তবায়ন করতে হবে। এবং এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০ শতাংশ জনগণ গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতে দ্বিতীয়বার ভাববে না।’

তিনি জনগণকে তাঁদের পক্ষে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান, তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতা রক্ষার জন্যই আবার মাঠে নামতে হতে পারে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

গণরায়ের বিরুদ্ধে গেলে জনগণই প্রত্যাখ্যান করবে: জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র

আপডেট সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬