ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া ট্র্যাজেডি: জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের গভীর শোক প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এই হৃদয়বিদারক ঘটনা সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মহিলা বিভাগের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। পাশাপাশি, নিখোঁজ সকল যাত্রীকে উদ্ধারে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সমন্বিত অভিযান জোরদার করার, আহতদের সুচিকিৎসা ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সরকারি সহায়তা নিশ্চিত করার, ফেরিঘাটগুলোর পন্টুনের নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন করার, বাসের ফিটনেস ও চালকদের সতর্কতা নিশ্চিত করতে কঠোর তদারকি করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। মহিলা বিভাগের সেক্রেটারি দেশবাসীকে, বিশেষ করে স্থানীয় নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী উদ্ধার কাজে সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

একই ঘটনায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে অনেকে নিহত ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ করেন এবং নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন যে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে পন্টুনে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের আহাজারি চারপাশকে ভারাক্রান্ত করে তুলেছে এবং ছাত্রশিবির নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

দৌলতদিয়া ট্র্যাজেডি: জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের গভীর শোক প্রকাশ

আপডেট সময় : ০২:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬