মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার সকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব এবং প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মো. মোক্তার জামান (স্বাধীন) সহ কমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রিপোর্টারের নাম 

























