ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব: সরকারের বিরুদ্ধে নাগরিক পার্টির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার তালবাহানা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

আখতার হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়বিচারের জন্য অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশে বারবার ফ্যাসিবাদ ও স্বৈরাচার ফিরে এসেছে, যার বিরুদ্ধে দেশের মানুষ বারবার জীবন দিয়েছে।

এনসিপি সদস্যসচিব আরও বলেন, ২০২৪ সালে আমরা দেখেছি, স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। ১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও আমরা আরেকটি বিজয় অর্জন করেছি, যা ১৯৪৭ সালে তৈরি হওয়া ভূখণ্ডের মানচিত্রকে নতুন এক বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি জানান, স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি তাদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার শপথ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সেই শপথের অংশ হিসেবেই জুলাই অভ্যুত্থানের পর দেশে সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে অধিকাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়ে সংস্কারের প্রতি তাদের অবস্থান জানিয়েছেন।

আখতার হোসেন সরকারের প্রতি সেই সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান। তিনি মনে করেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে বীর শহীদেরা একটি গণতান্ত্রিক দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। দেশের বিদ্যমান সংবিধান কাঠামোর মধ্য দিয়ে পরিপূর্ণ গণতন্ত্র অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধানের প্রত্যাশা সব রাজনৈতিক দল জাতির কাছে ওয়াদা করেছিল। কিন্তু বর্তমানে কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা করা হচ্ছে বলে আখতার হোসেন অভিযোগ করেন। তিনি এটিকে জনগণের সঙ্গে এবং জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব: সরকারের বিরুদ্ধে নাগরিক পার্টির অভিযোগ

আপডেট সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬