রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে গেলে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই হৃদয়বিদারক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উদ্ধার অভিযানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জোর দাবি জানানো হয়েছে। বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দুর্ঘটনার পেছনে কোনো ধরনের অব্যবস্থাপনা বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
রিপোর্টারের নাম 

























