ইরানের ইসফাহান শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ইরানের একমাত্র সাবমেরিন নির্মাণ ও নৌ-সহায়তা কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইসফাহানে হামলার পর একটি বহুতল ভবন এবং পার্শ্ববর্তী কিছু দোকানপাটের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে সেই ক্ষয়ক্ষতি ইসরাইলি বাহিনীর এই সুনির্দিষ্ট হামলার কারণেই হয়েছে কি না, তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই এই হামলার খবর সামনে এল।
রিপোর্টারের নাম 























