ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বোয়ালখালীতে বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মো. জাবেদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার চৌধুরীহাট সংলগ্ন জামতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাকালী এলাকার মো. সেলিমের মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক জাবেদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বোয়ালখালীতে বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৯:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬