মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শহিদদের রক্তের ঋণ শোধ করতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মানবিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নাহিদ ইসলাম তার বার্তায় উল্লেখ করেন, ১৯৭১ সালের স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য ও মানবিক মর্যাদা, যা দীর্ঘ সময় স্বৈরাচারী শাসনের কবলে পড়ে বাধাগ্রস্ত হয়েছে। তবে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জাতিকে নতুন করে মুক্তির পথ দেখিয়েছে। তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























