ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যশোর-খুলনা দখলের হুমকির প্রতিবাদ: বিজেপি নেতার বক্তব্যে লেবার পার্টির তীব্র নিন্দা

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য কর্তৃক বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উসকানিমূলক হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। বুধবার এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড নিয়ে এ ধরনের আগ্রাসী মন্তব্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান চরম অগ্রহণযোগ্য। লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের উসকানি শুধু কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনই নয়, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্পর্কের জন্য বড় হুমকি। বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আঘাত বা উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

যশোর-খুলনা দখলের হুমকির প্রতিবাদ: বিজেপি নেতার বক্তব্যে লেবার পার্টির তীব্র নিন্দা

আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬