ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

তেহরানে সাড়াঁশি অভিযানে আটক ৩৯, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও স্টারলিংক ডিভাইস

ইরানের রাজধানী তেহরানে গোয়েন্দা বাহিনীর এক বিশেষ অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্তত সাতটি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪৯টি হাতে তৈরি শক্তিশালী বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি পিস্তল, ৫০টি ম্যাগাজিন এবং ১,৫০০ রাউন্ডের বেশি গুলি। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান অস্থিরতা দমনে সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে ইরানে ইন্টারনেট পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশটিতে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট ২৬ দিনে গড়িয়েছে। সংঘাত ও বিক্ষোভের আশঙ্কায় সরকার নজরদারি বৃদ্ধির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট’ প্রতিযোগিতার সমাপনী আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

তেহরানে সাড়াঁশি অভিযানে আটক ৩৯, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও স্টারলিংক ডিভাইস

আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬