ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নেতানিয়াহুর চক্রান্তে মার্কিন সেনারা বিপদে পড়বে: ইরান

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক চক্রান্তের কারণে মার্কিন সেনারা প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি এবং বিশেষ করে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি তেহরান অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার সংকল্প নিয়ে কোনো ধরনের পরীক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য সমীচীন হবে না।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজারেরও বেশি সেনাসহ কয়েক হাজার মেরিন ও নৌ সেনা মোতায়েন করেছে। এই সামরিক তৎপরতার মাঝেই ইরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এলো। ইরান মনে করছে, ইসরায়েলের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৫ হাজারেরও বেশি বোমা বর্ষণ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও সেনাপ্রধান ইয়াল জামির এক যৌথ ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরান ও লেবাননে হামলার পরিধি বাড়াতে আরও নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে। এই পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

নেতানিয়াহুর চক্রান্তে মার্কিন সেনারা বিপদে পড়বে: ইরান

আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬