ইসরায়েলের ‘আগ্রাসী জায়নবাদী শাসনের’ বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কঠোর ও বলিষ্ঠ অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুরস্কের এই অবস্থানকে ‘প্রশংসনীয়’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে আঙ্কারা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এদিকে, তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে আঙ্কারা বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পথ প্রশস্ত করতে তুরস্ক নিয়মিত বার্তা আদান-প্রদান করছে।
মূলত যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের সঙ্গেই তুরস্কের কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে। এই সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে আঙ্কারা নিজেকে একটি কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 























