ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

তেজগাঁওয়ে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ: কল্যাণরাষ্ট্র গড়ার অঙ্গীকার

রাজধানীর তেজগাঁও এলাকায় দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে তেজকুনি পাড়া এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের নৈতিক ও আদর্শিক দায়িত্ব। একটি ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় তারা সবসময় রাজপথে থাকবেন।

অনুষ্ঠানে প্রায় ৫০০ অসহায় মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। তেজগাঁও থানা দক্ষিণের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। জনকল্যাণমূলক এই ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

তেজগাঁওয়ে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ: কল্যাণরাষ্ট্র গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬