ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে পাকিস্তানের কার্গো জাহাজ আটকে দিল ইরান

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে পাকিস্তানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ আটকে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জানা গেছে, ‘সেলেন’ নামের এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচি বন্দরের দিকে যাচ্ছিল। ইরানের অভিযোগ, জাহাজটি তাদের জলসীমায় প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেনি।

আইআরজিসি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জাহাজটি ছেড়ে দেওয়া হলেও সেটিকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরিবর্তে জাহাজটিকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

হরমুজ প্রণালিতে পাকিস্তানের কার্গো জাহাজ আটকে দিল ইরান

আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬