ইরান সংকট নিরসনে সৌদি আরবের রাজধানী রিয়াদে মিশর, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের প্রভাবশালী মধ্যস্থতাকারী আলী লারিজানি নিহত হওয়ার পর আলোচনার পথ রুদ্ধ হয়ে পড়লেও, মিশরীয় গোয়েন্দারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে একটি বিশেষ যোগাযোগ চ্যানেল তৈরি করতে সক্ষম হন।
বৈঠকে সংঘাত নিরসনে প্রাথমিকভাবে পাঁচ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে স্থায়ী শান্তির জন্য আস্থার পরিবেশ তৈরি করা যায়। এই কূটনৈতিক তৎপরতার খবর হোয়াইট হাউসে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর আগে তিনি ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দেশটির বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার কঠোর হুমকি দিয়েছিলেন।
তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতায় সমঝোতার জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় ট্রাম্প তার সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, যুদ্ধের নেতিবাচক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের কথা বিবেচনা করে ট্রাম্প প্রশাসন এখন কূটনৈতিক উপায়েই সমাধানের পথ খুঁজছে। গোপন বৈঠকের এই ধারাবাহিকতা সংঘাত অবসানের নতুন আশা জাগিয়েছে।
রিপোর্টারের নাম 























