ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানের সবুজ সংকেত: হরমুজ প্রণালি পার হলো থাইল্যান্ডের তেলবাহী জাহাজ

দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর থাইল্যান্ডের একটি তেলবাহী ট্যাংকারকে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। থাই জ্বালানি প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের সঙ্গে সফল যোগাযোগের পর তাদের জাহাজটি নিরাপদে ওই এলাকা পার হতে সক্ষম হয়েছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেট জানিয়েছেন, থাই পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য তিনি ব্যক্তিগতভাবে ইরানের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন। ইরান সেই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয় এবং এই পথ ব্যবহারকারী জাহাজগুলোর তালিকা যাচাই করার আগ্রহ প্রকাশ করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর থেকে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই নৌপথটি কার্যত অচল হয়ে পড়েছিল। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরানের সম্মতিতে অত্যন্ত সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু জাহাজ চলাচলের সুযোগ পাচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

ইরানের সবুজ সংকেত: হরমুজ প্রণালি পার হলো থাইল্যান্ডের তেলবাহী জাহাজ

আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬