পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শুরুতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় আয়োজিত জনসভাগুলোতে তিনি বিজেপিকে ‘রাজনৈতিকভাবে অন্ধ’ বলে অভিহিত করেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন এই মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রামের জনসভা থেকে একই ধরনের অভিযোগ উত্থাপন করেন। এর বিপরীতে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী রাজ্যে নারী নিরাপত্তার অবনতির অভিযোগ এনে ক্ষমতাসীন সরকারের কড়া সমালোচনা করেন। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম।
রিপোর্টারের নাম 





















