ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি শুরু, প্রাথমিক ফি ১ লাখ টাকা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে শুরু হওয়া এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। মেধা ও পছন্দের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে এক লাখ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রস্তুতকৃত মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে। তবে আসন খালি থাকা সাপেক্ষে ২৯ থেকে ৩১ মার্চের মধ্যে অনলাইনে মাইগ্রেশনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ভর্তির ক্ষেত্রে মূল সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সরকার নির্ধারিত ফি-র অতিরিক্ত অর্থ আদায় না করার কঠোর নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে, চূড়ান্ত ভর্তি শেষে শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত পোর্টালে আপলোড করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি শুরু, প্রাথমিক ফি ১ লাখ টাকা

আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬